Headlines

ক্রাইম ব্রাঞ্চের জালে সরকারি কর্মচারী! বিলাসবহুল গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার

আগরতলা, ১২ জুলাই: ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের বড়সড় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক সরকারি কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।আটক ব্যক্তিরা হলেন প্রশান্ত পাল (৩২), পিতা প্রদীপ পাল, বাড়ি রানীরবাজার থানার দুর্গানগর এলাকায় এবং দিলীপ ত্রিপুরা (৪৭), বাড়ি ধুমাছড়া। প্রাথমিকভাবে জানা গেছে, প্রশান্ত পাল প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মচারী।ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা যায়, বহিরাজ্য থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী নিয়ে আসার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রানীরবাজার ফায়ার স্টেশনের সামনে সন্দেহভাজন বিলাসবহুল গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।অভিযানের নেতৃত্ব দেন ক্রাইম ব্রাঞ্চের এসআই রাজীব চৌধুরী। উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং নেশা সামগ্রীর উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *