আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই গণেশ পুজোর উৎসবে মাতবে রাজ্যবাসী। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ জোরকদমে চলছে মূর্তিপাড়াগুলিতে। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা।তবে এবছর মূর্তি তৈরির বিভিন্ন উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে প্রতিমার দামে। ব্যবসায়ীদের দাবি, চাহিদা থাকলেও বাড়তি খরচের কারণে যোগান তুলনামূলকভাবে কম। ফলে গত বছরের তুলনায় এবছর গণেশ প্রতিমার দাম অনেকটাই বেশি।পুজোর আগে শেষ মুহূর্তে চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন মূর্তি ব্যবসায়ীরা। এখন দেখার, চড়া দামের মধ্যেও ভক্তদের উৎসাহ কতটা বজায় থাকে।
গণেশ পুজোর আগে মূর্তিপাড়ায় ব্যস্ততা, চড়া দামে কমছে যোগান!
