আগরতলা: গণেশ মূর্তি বিসর্জন চলাকালীন দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আগরতলার দশমীঘাট এলাকা। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দশমীঘাট ক্লাবের সম্পাদক মিঠুন সাহা।স্থানীয় সূত্রে জানা যায়, গণেশ মূর্তি বিসর্জনের সময় একটি গাড়িকে ঘিরে প্রথমে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মারপিট ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।হামলায় মিঠুন সাহা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং ঘটনায় কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
গণেশ বিসর্জনে উত্তেজনা! দশমীঘাটে মারপিট, গুরুতর আহত ক্লাব সম্পাদক
