খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক দিনমজুর। রবিবার গাছে উঠে কাজ করার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান সোনাতলার বাসিন্দা সঞ্জয় দেবনাথ।ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খোয়াই দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।জানা গেছে, আহত সঞ্জয় দেবনাথ পেশায় দিনমজুর শ্রমিক। দুর্ঘটনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে দমকল কর্মীর বক্তব্যও নেওয়া হয়েছে।
গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, আশঙ্কাজনক অবস্থায় জিবিতে রেফার
