Headlines

গ্রামে পানীয় জল পরিষেবায় বড় পরিবর্তন, চালু হলো নতুন O&M নীতি

নিজস্ব সংবাদদাতা: গ্রামীণ এলাকায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার প্রথমবারের মতো অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) নীতি চালু করেছে। কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই নীতির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ পর্যায়ে পানীয় জল প্রকল্পের রক্ষণাবেক্ষণ আরও কার্যকর করা হবে।নতুন নীতি অনুযায়ী, ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি (VWSC)-র মাধ্যমে পাইপলাইনের ছোটখাটো লিকেজ মেরামত, ভালভ ও ট্যাপের রক্ষণাবেক্ষণ, মোটর পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় স্তরেই পালন করা হবে। ফলে সাধারণ মানুষের পানীয় জল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।অন্যদিকে, জলশোধনাগার (WTP), আয়রন রিমুভাল প্ল্যান্ট (IRP) এবং বড় ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি (পানীয় জল ও স্যানিটেশন) দপ্তরের অধীনেই থাকবে।দীর্ঘমেয়াদি পরিষেবা বজায় রাখতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণ বাবদ নির্ধারিত অর্থ সংগ্রহ করা হবে। এই অর্থ বিদ্যুৎ বিল, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হবে।সাব্রুম ডিডাব্লিউএস সাব-ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা জানান, এই নীতি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ এলাকায় কার্যকর হয়েছে; নগর পঞ্চায়েত এর আওতার বাইরে। বড় ধরনের যেকোনও সমস্যা দ্রুত দপ্তরের পক্ষ থেকেই সমাধান করা হবে।বর্তমানে সাব্রুম মহকুমার সাচাঁদ, রূপাইছড়ি ও পৌয়াংবাড়ী আর.ডি. ব্লক এবং সংশ্লিষ্ট এডিসি ভিলেজ এলাকায় এই নীতি কার্যকর করা হচ্ছে। তাঁর আশা, নতুন এই উদ্যোগের ফলে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী, স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *