Headlines

ন্যাশনাল হ্যান্ডলুম ডে উদযাপনে পূর্বাশায় বর্ণাঢ্য অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে পূর্বাশায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হ্যান্ডলুম শিল্পের ঐতিহ্য, তাঁতশিল্পীদের অবদান এবং দেশীয় বস্ত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ডাইরেক্টর অজিত দাস। তিনি বলেন, হ্যান্ডলুম শিল্প দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং তাঁতশিল্পীদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে তাঁতশিল্পী, দপ্তরের আধিকারিক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপনের মাধ্যমে দেশীয় তাঁতশিল্পের প্রসার এবং তাঁতশিল্পীদের উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *