Headlines

‘গ্রিন এনার্জি’র পথে ত্রিপুরা, শুরু TREAT কর্মসূচি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে ত্রিপুরায় নতুন উদ্যোগের সূচনা হলো। বৃহস্পতিবার আগরতলার পোলো হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘Tripura Clean Energy Roadmap, Green Skilling Program and Transforming Renewable Energy Acceleration in Tripura (TREAT)’ কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও বিদ্যুৎ দপ্তর, বিভিন্ন সংস্থা, Asian Development Bank (ADB) এবং REC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য শক্তির প্রসারে গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে এই ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ত্রিপুরার জ্বালানি ক্ষেত্রে সবুজ শক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।‘Clean Energy, Greener Tomorrow, A Prosperous Tripura’—এই লক্ষ্যকে সামনে রেখেই TREAT কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *