চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় জগন্নাথ আশ্রমের প্রভু জয়ন্ত দত্তের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে বিশালগড় থানার ওসির কাছে ডেপুটেশন দেন চড়িলাম এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে ছিলেন প্রতীক কিশোর দেববর্মন।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুলনযাত্রার আয়োজনের জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হওয়ায় জয়ন্ত দত্ত এলাকার জনপ্রতিনিধিদের কাছে যান। পরে তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক কিশোর দেববর্মনের কাছেও বিষয়টি জানান বলে দাবি করা হয়েছে। এরপরই তাঁকে ঘিরে বিরোধের সূত্রপাত বলে অভিযোগ।অভিযোগ, শুক্রবার রাতে জয়ন্ত দত্তকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চড়িলাম এলাকায় উত্তেজনা তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।
চড়িলামে আশ্রমের প্রভুর উপর হামলার অভিযোগ, থানায় ডেপুটেশন
