বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।তাঁর বক্তব্য, একদিকে সরকার বাড়তি বিদ্যুৎ মাশুলের বোঝা বহনের কথা বলছে, অন্যদিকে বিদ্যুৎ মাশুল সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও নানা প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই ইস্যুতে সরকারের ঘোষণার পাশাপাশি বাস্তবে গ্রাহকদের উপর কতটা আর্থিক চাপ পড়বে, তা নিয়েও প্রশ্ন উঠছে।আশীষ কুমার সাহা বলেন, বিদ্যুৎ মাশুল সংক্রান্ত বিষয়ে সরকারের বক্তব্যে স্বচ্ছতা প্রয়োজন। সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার দাবি জানান তিনি।
বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন আশীষ সাহা
