Headlines

চড়িলামে ইসকন প্রভুর উপর হামলার অভিযোগ, চিকিৎসাধীন হাসপাতালে

চড়িলামে জগন্নাথ আশ্রমের ইসকন প্রভু জনার্ধন গোবিন্দ দাস ওরফে জয়ন্ত দত্তের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত প্রভু বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও চড়িলাম জগন্নাথ আশ্রমে ঝুলনযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। অভিযোগ, আশ্রমের প্রভু জয়ন্ত দত্ত চড়িলাম বাজারে ঝুলনযাত্রা আয়োজনের জন্য মহকুমা শাসকের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন।অভিযোগ, ঝুলনযাত্রার আয়োজনকে কেন্দ্র করে শুক্রবার রাতে চড়িলাম বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে কয়েকজন তাঁর উপর হামলা চালান। হামলায় জয়ন্ত দত্ত আহত হন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর আক্রান্তের পক্ষ থেকে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *