Headlines

প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলায়

আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথা দেব পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং গোপাল চন্দ্র রায়।বৈঠকে দলের আইন বিভাগকে আরও সক্রিয় ও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন আইনি বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। দলীয় কর্মসূচি ও জনস্বার্থ সংশ্লিষ্ট আইনি বিষয়গুলিতে লিগাল ডিপার্টমেন্টের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব ও আইনজীবীদের উপস্থিতি রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করার বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *