নিজস্ব সংবাদদাতা: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে জলের মোটর এবং একটি তিন চাকার মালবাহী অটো চুরির অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়েন বিকাশ দেবনাথ ও সুমন দেবনাথ।স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির পর পালানোর সময় এলাকাবাসী তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, পুলিশের কাছে হস্তান্তরের আগে তাদের মারধরও করা হয়।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে এলাকায় চুরি রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
চুরি করে পালানোর সময় ধরা দুই অভিযুক্ত, বিশালগড়ে পুলিশের জিম্মায়
