ছাগল চুরি ও ছাগল হত্যার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, গৌতম দত্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছাগল চুরি এবং নির্যাতনের অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির একটি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে সেটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালান।গ্রামবাসীদের আরও অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও চুরি-ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি বিদ্যুৎ দপ্তরের সরকারি সামগ্রী চুরির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার ছেলেকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।
ছাগল চুরির অভিযোগে বিক্রমনগরে তাণ্ডব, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর
