Headlines

যোগেন্দ্রনগরে CPIM কার্যালয়ে হামলার অভিযোগ, পরিদর্শনে এম.এ. বেবি ও জিতেন চৌধুরী

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকায় CPIM কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় কার্যালয় পরিদর্শন করেন CPIM-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব।পরিদর্শনের সময় তাঁরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ঘটনার বিষয়ে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ঘটনায় BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে CPIM। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *