ছৈলেংটায় তিপ্রা মথার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তিপ্রা মথার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। কার্যালয়ে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছৈলেংটায় তিপ্রা মথা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ
