Headlines

জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল, আতঙ্কে রাত কাটালেন বাসিন্দারা

পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের শহরমুখী বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার সন্ধ্যায় আঠারোমুড়া পাহাড় সংলগ্ন জঙ্গল ও গ্রামীণ এলাকা থেকে বেরিয়ে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ডিএম কলোনি, মহারানীপুর ও নেতাজিনগর এলাকায়।আচমকাই লোকালয়ের মধ্যে হাতির উপস্থিতি নজরে আসতেই বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হাতির গতিবিধি ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তার কথা মাথায় রেখে বহু বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।রাতের অন্ধকারে জনবসতিপূর্ণ এলাকায় হাতির বিচরণ ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা। হাতিটিকে নিরাপদে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলের দিকে ফেরানোর জন্য বন দফতরের তৎপরতার অপেক্ষায় ছিলেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *