আগরতলা, ২০ জুলাই ২০২৬: জনগণনা ২০২৭-কে সামনে রেখে শুরু হওয়া অনলাইন স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের তথ্য নথিভুক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।এই উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে ডিজিটাল পদ্ধতিতে স্বেচ্ছায় নিজেদের তথ্য নিবন্ধনের জন্য উৎসাহিত করেন। মন্ত্রী জানান, অনলাইন স্ব-গণনা ব্যবস্থা জনগণের জন্য সহজ, স্বচ্ছ এবং সময় সাশ্রয়ী একটি প্রক্রিয়া, যা জনগণনার কাজকে আরও দ্রুত ও নির্ভুল করতে সহায়তা করবে।তিনি রাজ্যের নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন স্ব-গণনা সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্যভিত্তিক জনগণনা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, সরকারি পরিষেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সরকারের পক্ষ থেকে জনগণনা ২০২৭-এ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও অব্যাহত রয়েছে।
জনগণনা ২০২৭-এ অনলাইন স্ব-গণনায় অংশ নিলেন মন্ত্রী রতন লাল নাথ
