আগরতলা, ২০ জুলাই ২০২৬: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলা অনশন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোমবার আগরতলার ছাত্র-যুব ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে এসএফআই এবং টিএসইউ।এই কর্মসূচিতে ছাত্র-যুব সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির সমালোচনা করেন এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তাঁদের বক্তব্য, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে।প্রতীকী অনশন মঞ্চ থেকে বক্তারা বলেন, দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও তোলা হয়।এসএফআই ও টিএসইউ নেতৃত্ব জানায়, দাবি পূরণ না হলে আগামী দিনেও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এসএফআই-টিএসইউর প্রতীকী অনশন, দিল্লির আন্দোলনের প্রতি সংহতি
