আগরতলা, ১৪ জুলাই: ভারতের জনগণনা-২০২৭ (Census of India-2027) উপলক্ষে স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা শাসক (DM & Collector) ড. বিশাল কুমার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।জানা গেছে, জনগণনা-২০২৭-এ স্ব-গণনা প্রক্রিয়ার বিভিন্ন দিক, এর গুরুত্ব, পদ্ধতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হবে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) নিউজ ব্যুরোর পক্ষ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমকে প্রতিনিধি পাঠিয়ে এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন কভার করার অনুরোধ জানানো হয়েছে।
জনগণনা-২০২৭: স্ব-গণনা (Self-Enumeration) নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক
