Headlines

জন্মাষ্টমীতে গ্রামবাংলার আবহে কৃষ্ণ! ব্লু লোটাস ক্লাবের খুঁটি পুজো

কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী আগরতলার ধলেশ্বর রোডস্থিত ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল খুঁটি পুজো। এবারের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হবে প্রতিমা ও পূজামণ্ডপ। থাকবে গ্রামবাংলার পরিবেশের বিশেষ উপস্থাপনাও। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও হাতে নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের জন্মাষ্টমী উৎসবের প্রস্তুতি। উদ্যোক্তাদের আশা, ঐতিহ্য ও সামাজিক বার্তার মেলবন্ধনে এবারের আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *