Headlines

সোনামুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল কফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার!

সোনামুড়া: মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মোট ১৭৫ বোতল ESKUF কফ সিরাপ এবং ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সামগ্রীগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা।উদ্ধার হওয়া সামগ্রীগুলি আইনানুগ সমস্ত প্রক্রিয়া মেনে পরিত্যক্ত অবস্থায় বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এগুলির মালিক বা কারা এই সামগ্রী সেখানে রেখে গিয়েছিল, তা এখনও জানা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *