Headlines

১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ, স্তব্ধ সড়ক-রেল! উত্তপ্ত পাহাড়

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরী সংগঠন NLFT ও ATTF-এর আহ্বানে শুরু হয়েছে ৭২ ঘণ্টার পথ ও রেলপথ অবরোধ। শুক্রবার সকাল থেকেই আগরতলা-হেজামারা জাতীয় সড়কের খোয়াই চৌমুহনী এবং বরমুড়া পাহাড় এলাকায় অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।অবরোধের জেরে আসাম-আগরতলা জাতীয় সড়কে শত শত পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন আটকে পড়েছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট। একইসঙ্গে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে বলে জানা গেছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীরা।আন্দোলনকারীরা রাস্তার উপর টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরমুড়া, খোয়াই চৌমুহনীসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বা TSR বাহিনী মোতায়েন করা হয়েছে।আন্দোলনস্থল থেকে এক প্রাক্তন বৈরী নেতা প্রশাসনের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্বাসন, আর্থিক সহায়তা এবং ১১ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে।অন্যদিকে, দীর্ঘ সময় ধরে সড়ক ও রেলপথ অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *