Headlines

টায়ার জ্বালিয়ে ৭২ ঘণ্টার অবরোধ! স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক

১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT(ORI), NLFT(PD), ATTF, NLFT(NB), JARC, JAC ও ATTF(OLD)—এই সাত সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ।বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় জাতীয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। এর জেরে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় আটকে পড়ে বহু যানবাহন, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।অবরোধকে কেন্দ্র করে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় ব্যাপক প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও প্রশাসন।জানা গেছে, বড়মুড়া ছাড়াও রেলপথে বিঘুদাস এবং সড়কপথে খোয়াই চৌমুহনীতেও অবরোধ কর্মসূচি চলছে। ফলে একাধিক গুরুত্বপূর্ণ রুটে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।আন্দোলনকারীদের ঘোষণা, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ চলবে। ফলে আগামী সময়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *