আগরতলার কুঞ্জবনে জন্মাষ্টমী উপলক্ষে মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। শুক্রবার, ৪ সেপ্টেম্বর কুঞ্জবনের নির্মলা শিশু ভবন অনাথালয়ে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ কমিউনিটি মিলের।এই অনুষ্ঠানে অসম রাইফেলসের জওয়ানরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং নিজেদের হাতে তাদের খাবার পরিবেশন করেন। উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে শিশুদের সঙ্গে গড়ে ওঠে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ।জন্মাষ্টমীর মতো পবিত্র উৎসবকে সামনে রেখে এই উদ্যোগের মাধ্যমে সমাজের vulnerable অংশের শিশুদের প্রতি সহমর্মিতা, যত্ন ও ভালোবাসার বার্তা তুলে ধরা হয়। শিশুদের হাসি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান।অসম রাইফেলসের এই উদ্যোগ শুধু উৎসব উদযাপন নয়, বরং স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি মানবিক প্রয়াস বলেই মনে করা হচ্ছে।
জন্মাষ্টমীতে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে অসম রাইফেলস
