আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে “সংবিধান হত্যা দিবস” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাবলী ও তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বিতর্কিত ও অন্ধকারময় অধ্যায় হিসেবে বিবেচিত জরুরি অবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয় এই ডকুমেন্টারিতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়সহ দলের অন্যান্য নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা গণতন্ত্র, সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে জরুরি অবস্থার সময়কার ঘটনাবলির পুনরালোচনা করেন।প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
‘জরুরি অবস্থার কালো অধ্যায়’— সংবিধান হত্যা দিবসে প্রদর্শিত প্রামাণ্য চিত্র
