Headlines

জলেফায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

সাতচাদ ব্লকের উদ্যোগে দক্ষিণ জেলার জলেফা কমিউনিটি হলে “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬” বাস্তবায়নের ওপর এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরে কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার প্রক্রিয়া এবং পরিবেশ দূষণ রোধে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ কার্যকরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাসভাধিপতি দীপক দত্ত, সাতচাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদীপ দেবনাথ এবং সাতচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। অতিথিরা তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আরও প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *