Headlines

৫ বছরেও মেলেনি ফলাফল! এসটিজিটি পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া ঘিরে ক্ষোভ

সুপ্রিম কোর্টে বিচারাধীন ২০২২ সালের এসটিজিটি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ পাঁচ বছর ধরে ফলাফল ঝুলে থাকায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন পরীক্ষার্থীরা বলে অভিযোগ।শুক্রবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানায়। চাকরি প্রার্থীদের বক্তব্য, ২০২২ সালে পরীক্ষা সম্পন্ন হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ না হওয়ায় হাজার হাজার যুবক-যুবতীর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছে।তাদের দাবি, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও সরকার ইতিবাচক উদ্যোগ নিয়ে দ্রুত সমাধানের পথ বের করুক। একইসঙ্গে পরীক্ষার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার কারণে বহু প্রার্থী বয়সসীমা ও অন্যান্য চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।চাকরি প্রার্থীরা দ্রুত ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *