Headlines

জল-বিদ্যুৎ সংকটে কুলাই জেলা হাসপাতাল, চরম দুর্ভোগে রোগী-পরিজন

ধলাই: কুলাই ধলাই জেলা হাসপাতালে জল সরবরাহ নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, হাসপাতালে শৌচালয় থাকলেও পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পানীয় জলের সংকটেও সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।জলের অভাবে বিশেষ করে মহিলা, প্রবীণ ও অসুস্থ রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ। শুধু জল নয়, হাসপাতাল চত্বরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগও সামনে এসেছে। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রোগী ও স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যাগুলি খতিয়ে দেখে হাসপাতালে নিয়মিত জল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *