Headlines

জাতীয় সড়কের জমি খালি করতে ৬৭ ব্যবসায়ীকে চূড়ান্ত নির্দেশ, দোকান পরিদর্শনে প্রশাসন

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে গতি আনতে উচ্ছেদ নোটিশপ্রাপ্ত ৬৭ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করল সিপাহীজলা জেলা প্রশাসন। বৈঠকের পর ব্যবসায়ীদের দোকানঘর পরিদর্শন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত এবং বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা।পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জাতীয় সড়কের নির্ধারিত জায়গা থেকে অতি দ্রুত দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ যাতে নির্ধারিত সময়ে শুরু করা যায়, সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে, ব্যবসায়ীদের একাংশ ক্ষতিপূরণ ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন দাবি প্রশাসনের সামনে তুলে ধরেন। প্রশাসন বিষয়টি নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেন কি না, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *