ছাত্রছাত্রীদের মাদকাসক্তি, সাইবার অপরাধ, সড়ক নিরাপত্তা এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করতে প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয় জম্পুই জলা বিদ্যালয় পরিদর্শকের অধীন উজান পাথালিয়া ঘাট ইংলিশ মিডিয়াম এস বি স্কুল এবং মলসমবাড়ি ইংলিশ মিডিয়াম এস বি স্কুলে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাদকের কুফল তুলে ধরে সকলকে ড্রাগস থেকে দূরে থাকার শপথবাক্য পাঠ করান। পাশাপাশি সাইবার ক্রাইম থেকে কীভাবে নিরাপদ থাকা যায়, সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।ওসি অজিত দেববর্মা শিক্ষার্থীদের আইন মেনে চলা, সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
‘ড্রাগসকে না’— প্রয়াস কর্মসূচিতে ছাত্রছাত্রীদের শপথ, সচেতনতায় বিশ্রামগঞ্জ থানার ওসি
