Headlines

জাতীয় সড়কের জমি দখলমুক্ত করতে শেষ সতর্কবার্তা, চড়িলাম বাজারে প্রশাসনের কড়া নির্দেশ

বিশালগড়, ৬ আগস্ট: জাতীয় সড়কের জমি দখলমুক্ত করতে শেষবারের মতো সতর্কবার্তা দিল বিশালগড় মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার চড়িলাম বাজার এলাকায় গিয়ে জাতীয় সড়কের নির্ধারিত জায়গা অবিলম্বে খালি করে দেওয়ার নির্দেশ দেন প্রশাসনের কর্মকর্তারা।এই অভিযানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, বিশ্রামগঞ্জ রাজস্ব সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (ডিসিএম) গোবিন্দ দেববর্মা এবং রেভিনিউ ইন্সপেক্টর শংকর শর্মা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সড়ক নির্মাণ ও সম্প্রসারণের স্বার্থে নির্ধারিত জমি দ্রুত খালি করতে হবে। নির্দেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশ মেনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *