ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘আমরা বাঙালি’। রবিবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী-সমর্থকরা অংশ নেন।বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে তাঁরা প্রতিবাদে সরব হন।এদিন বিক্ষোভস্থলে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও কর্মসূচিতে আলোচনা হয়।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘আমরা বাঙালি’র বিক্ষোভ
