আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশের আচরণের প্রতিবাদে শুক্রবার পথে নামল এসএফআই, ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকরা। সংগঠনগুলির অভিযোগ, গতকাল টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উপর পুলিশ প্রশাসন ‘অমানবিক’ আচরণ করেছে। তারই প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।তবে মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আন্দোলনকারীদের আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।আন্দোলনকারীদের দাবি, টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার রয়েছে। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে আটক কর্মী-সমর্থকদের মুক্তির দাবি জানান।
টেট উত্তীর্ণদের উপর পুলিশের ‘অত্যাচারের’ প্রতিবাদ, মিছিল থেকে আটক বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা
