Headlines

দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে ‘অন্ত্যোদয় ডিজিটাল মিশন’-এর শুভ সূচনা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে শুক্রবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ত্যোদয় ডিজিটাল মিশন’-এর শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিঠসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ ভাবনাকে সামনে রেখে সমাজের প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *