Headlines

ডিজিপি অনুরাগের রহস্যমৃত্যু: তদন্তে নতুন মোড়, দিল্লির পথে ত্রিপুরা পুলিশের বিশেষ দল

আগরতলা | ৩০ জুলাই: ত্রিপুরা পুলিশের ডিজিপি Anurag Dhankar-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন গতি এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রাজ্য পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) দিল্লির উদ্দেশে রওনা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ দলে রয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, আগরতলা পশ্চিম মহিলা থানার ওসি শিউলি দাস এবং রামনগর ফাঁড়ির ওসি শুভেন্দু দাস।তদন্তের অংশ হিসেবে দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ, নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিভিন্ন দিক যাচাই করা হবে বলেও জানা গেছে।তদন্তকারী দলের দিল্লি সফরকে এই বহুল আলোচিত মামলার তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না বলে তদন্ত সংশ্লিষ্ট মহলের অভিমত।দিল্লিতে অনুসন্ধান ও তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর বিশেষ তদন্তকারী দল তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন রাজ্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *