আমবাসা থেকে কমলপুর যাওয়ার মূল সড়কের পাশে ড্রেনের উপর নির্মিত হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার—এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এলাকায়। অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বিধায়ক চিত্ত দেববর্মা।বিধায়ক চিত্ত দেববর্মা জানান, সরকারি নিয়ম উপেক্ষা করে ড্রেনের উপর এধরনের নির্মাণ সাধারণ মানুষের চলাচল ও জলনিকাশী ব্যবস্থার জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছিল। বর্ষাকালে ড্রেন বন্ধ হয়ে জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ড্রেনের উপর গড়ে উঠল ডায়াগনস্টিক সেন্টার! আমবাসা-কমলপুর সড়কে বিস্ফোরক অভিযোগ
