Headlines

৮০ বছরেও মেলেনি সরকারি ভাতা! অসহায় বিধবা শম্ভু লক্ষ্মী দেববর্মার আর্তি

সরকারি সামাজিক ভাতার আশায় দিনের পর দিন অপেক্ষা করেও এখনও বঞ্চিত ৮০ বছরের স্বামীহারা শম্ভু লক্ষ্মী দেববর্মা। তাঁর বাড়ি জম্পুইজলা এলাকার অমরেন্দ্রনগর ভিলেজে। বার্ধক্যের ভার আর চরম আর্থিক অনটনের মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বহুবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সরকারি ভাতার সুবিধা পাননি শম্ভু লক্ষ্মী দেববর্মা। বয়সের ভারে কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন তিনি। প্রতিবেশীদের সহায়তাতেই কোনোরকমে দিন কাটছে তাঁর।এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত উপভোক্তারা এখনও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বৃদ্ধার জন্য বার্ধক্য ভাতা চালুর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *