Headlines

বিশ্রামগঞ্জে ফের বাইক চুরি! শ্রমজীবী পরিবারের একমাত্র ভরসা উধাও

বিশ্রামগঞ্জ থানা এলাকায় যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বাইক চুরি। এবার চুরির শিকার হলেন রাজমিস্ত্রির যোগালি কাজ করে সংসার চালানো ৫০ বছর বয়স্ক বুদ্ধ দেববর্মা। তাঁর বাজাজ পালসার বাইকটি ঘর থেকে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়।জানা যায়, প্রতিদিনের মতো বাইকটি বাড়ির সামনে রেখে ঘুমাতে যান বুদ্ধ দেববর্মা। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাইকটি আর নেই। এরপর পরিবারের মধ্যে নেমে আসে হতাশা। কারণ ওই বাইকই ছিল তাঁর কাজের জায়গায় যাতায়াতের একমাত্র ভরসা।স্থানীয়দের অভিযোগ, বিশ্রামগঞ্জ এলাকায় ধারাবাহিকভাবে বাইক চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *