Headlines

তালাবদ্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, গয়না ও নগদ টাকা লুট

মেলাঘরের চর এলাকায় তালাবদ্ধ একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে ঢুকে সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুভাষ সাহার স্ত্রী মিনতি সাহা পারিবারিক কাজে গত রাতে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পেছনের দরজার ভেতরের ছিটকিনি কৌশলে খুলে ঘরে প্রবেশ করে বলে অভিযোগ।এরপর আলমারি ও বাক্স তছনছ করে সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা লুট করে নেয় চোরেরা। পালানোর সময় একটি রান্নার গ্যাস সিলিন্ডারও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা। তবে কোনো কারণে সেটি বাড়ির পেছনে ফেলে পালিয়ে যায়।সকালে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে মিনতি সাহাকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *