Headlines

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের দাবিতে ডেপুটেশন

ভারী বৃষ্টিপাতের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানসহ একাধিক দাবিতে বামুটিয়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার মোহনপুর মহকুমা কমিটি।কৃষক সভার দাবি, গত ২২ আগস্টের ভারী বৃষ্টিতে মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে বামুটিয়া এলাকায় ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বহু কৃষক আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান, কৃষিজমির ক্ষয়ক্ষতির সঠিক সমীক্ষা এবং দলমত নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সারা ভারত কৃষক সভার মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক রমণ দেব, সিপিআইএম বামুটিয়া অঞ্চল সম্পাদক পার্থ দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *