ভূরাতলী, ৭ জুন: ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে বেতাগা ভিসির মানচন্দ্র পাড়ায় অনুষ্ঠিত তিপ্রামথার যোগদান শিবির। ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৪২টি পরিবারের মোট ১৪০ জন ভোটার সিপিআই(এম) ও বিজেপি ত্যাগ করে তিপ্রামথা দলে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।অনুষ্ঠানে নবাগত সদস্যদের দলীয় পতাকা ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের এমডিসি Debajit Tripura।এদিন বক্তব্য রাখতে গিয়ে দেবজিৎ ত্রিপুরা বলেন, তিপ্রামথার নীতি, আদর্শ এবং জনমুখী কর্মসূচির প্রতি আস্থা রেখেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা দলে যোগদান করছেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থন সংগঠনকে আরও শক্তিশালী করে তুলছে এবং আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে।যোগদান শিবিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নতুন সদস্যদের যোগদানে কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতৃত্বের মতে, এই যোগদান ভবিষ্যতে এলাকায় তিপ্রামথার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই যোগদান শিবিরকে ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। নবাগতদের স্বাগত জানিয়ে দলীয় নেতৃত্ব আগামী দিনে জনস্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।
“তিপ্রামথার যোগদান শিবিরে বড়সড় ধাক্কা সিপিআই(এম) ও বিজেপিকে! ১৪০ ভোটারের দলবদল”
