Headlines

‘তিপ্রাল্যান্ড’ দাবিতে ফের সরব আইপিএফটি, আগরতলায় কেন্দ্রীয় কমিটির এমসিসি সম্মেলন

পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে সামনে রেখে বুধবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এমসিসি সম্মেলন।সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি Prem Kumar Reang, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী Shuklacharan Noatia, সাধারণ সম্পাদক Swapan Debbarma সহ দলের অন্যান্য নেতৃত্ব।দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী N. C. Debbarma-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় কমিটির একদিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে রাজ্য সম্মেলন, দলীয় সাংগঠনিক কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *