Headlines

ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা, প্রাণনাশের হুমকিতে আতঙ্ক কৈলাসহরে!

কৈলাসহরের পশ্চিম গোবিন্দপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অনির্বাণ অধিকারীর বাড়িতে একদল দুষ্কৃতী হঠাৎ ঢুকে ভাঙচুর ও হুমকি প্রদর্শন করে আতঙ্ক ছড়ায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। অভিযুক্তরা ব্যবসায়ী অনির্বাণ অধিকারী ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *