Headlines

ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন ২৭, ২৮ ও ৩১ আগস্ট

ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন আগামী ২৭, ২৮ ও ৩১ আগস্ট—এই তিন দিন অনুষ্ঠিত হবে। অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজরি কমিটি (BAC)-এর গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকে আসন্ন অধিবেশনের বিভিন্ন বিষয় ও কার্যসূচি নিয়ে আলোচনা হয়। পরে বিধানসভার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্পিকার রামপদ জমাতিয়া।অধিবেশনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও বিধায়কদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিধানসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত তিন দিনেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *