Headlines

নন্দননগরে জনজাতি সবজি বিক্রেতাদের উচ্ছেদ, জনজাতি দপ্তরে TYF-এর ডেপুটেশন

নন্দননগর এলাকায় আগরতলা পুর নিগমের উদ্যোগে জনজাতি সবজি বিক্রেতাদের উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়েছে TYF। শুক্রবার এ বিষয়সহ বিভিন্ন দাবি নিয়ে জনজাতি দপ্তরে ডেপুটেশন দেয় সংগঠনটি।সংগঠনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত সবজি বিক্রেতাদের সমস্যার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জনজাতি মানুষের জীবিকা ও স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তারা।জনজাতি সবজি বিক্রেতাদের জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়েও দপ্তরের কাছে দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *