Headlines

ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করতে সোমবার আগরতলার স্টেট গেস্ট হাউস ‘সোনার তরী’-তে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা বৈঠকে অংশ নেন।বৈঠকে নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন, বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি এবং পরিষেবা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের অবহিত করবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *