Headlines

ত্রিপুরা বার নির্বাচনে জোর প্রচার! আইনজীবীদের দ্বারে দ্বারে উন্নয়ন মঞ্চ

আগরতলা: আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে আইনজীবী মহল। বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা নিজেদের প্রচার জোরদার করেছেন।এরই অংশ হিসেবে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ব্যাপক প্রচার অভিযান চালানো হচ্ছে। সংগঠনের সম্পাদক পদপ্রার্থী থেকে শুরু করে বিভিন্ন সদস্য পদপ্রার্থীরা আদালত চত্বর এবং আইনজীবীদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।প্রচার অভিযানের সময় উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বার অ্যাসোসিয়েশনের উন্নয়ন, আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং কল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।সংগঠনের নেতৃবৃন্দের দাবি, আইনজীবীদের স্বার্থরক্ষা এবং বার অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে তারা বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই ভোটারদের কাছে পৌঁছে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে।নির্বাচন ঘিরে আদালত চত্বরে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার লক্ষ্যে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৩ জুনের ভোটকে কেন্দ্র করে আইনজীবী মহলে বাড়ছে উৎসাহ ও আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *