আগরতলা, ২৭ জুন: আগরতলার নজরুল কলাক্ষেত্র-এ শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণজিৎ সিংহ রায় এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত-সহ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শাখার প্রতিনিধিরা।সভায় ব্যাংকের গত এক বছরের কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমবায় ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা সমবায় আন্দোলনের প্রসার এবং গ্রাহক পরিষেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ব্যাংকের আগামী দিনের উন্নয়ন ও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, উপস্থিত দুই মন্ত্রী
