এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে যাত্রাপুর থানার থলিবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গণনা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তিপ্রা মথার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতিতে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের নেতৃত্বকে অসহায় অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়েছে। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান সিপাহিজলা জেলার পুলিশ সুপার। গণনা কেন্দ্র ঘিরে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।
থলিবাড়ি গণনা কেন্দ্রে উত্তেজনা, মথার বিরুদ্ধে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
