বিলোনিয়া সার্কিট হাউসে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠিত হলো দক্ষিণ জেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ দিশা বৈঠক। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেবী দেববর্মার পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, জলসম্পদ, প্রাণীসম্পদ, মৎস্য, আরক্ষা, মহকুমা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলার বিধায়করা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এমডিসি, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ এবং জেলার CMO-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।দিশা বৈঠকে বিশেষভাবে স্বাস্থ্য, শিক্ষা ও পানীয় জলের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সেচ, বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের কাজকর্মের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানান সাংসদ কৃতি দেবী দেববর্মা।সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, জনস্বার্থে সরকারি প্রকল্পগুলি বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা খতিয়ে দেখা হবে। জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়মিত ফিল্ড ভিজিট করার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দপ্তরের কাজ সম্পন্ন করার উপরও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
দক্ষিণ জেলায় দিশা বৈঠক, স্বাস্থ্য-শিক্ষা ও পানীয় জলে বিশেষ নজর
